ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নোয়াখালীতে হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ২:২৬ পিএম
X

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের আবাসিক হোটেল রিয়াদের ৩০২ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর গ্রামের শহীদ হক ওরফে বাবুল মোল্লার ছেলে মো. জাহিদ হাসান রাসেল (৪০) এবং দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসুর নতুন বাড়ির মো. নাসির আহাম্মেদের ছেলে মোহাম্মদ বসু (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আবাসিক হোটেল রিয়াদে অভিযান চালানো হয়। পরে কক্ষটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে পূর্বে ছয়টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী বলেন, তারা অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ওই হোটেলে অবস্থান করছিল। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এমআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝