ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমোহনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম
X

ভোলার লালমোহন উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পশ্চিম চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়ার অনুরোধ জানান।

এ সময় লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সফিউল্লাহ হাওলাদার, মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচপি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝