সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫২৯ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একই সময়ে সারাদেশে ৫৯৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ০৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হয়েছে ৯৬ হাজার ২২৮ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটির বাইরে) ৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ১৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন, খুলনা বিভাগে (সিটির বাইরে) ৭২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটির বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটির বাইরে) ৩২ জন, রংপুর বিভাগে (সিটির বাইরে) আট জন, সিলেট বিভাগে (সিটির বাইরে) দু'জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ৭৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ নিয়ে মোট ৯৩ হাজার ৪৬৭ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন, মারা যান এক হাজার ৭০৫ জন। ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন, মারা যান ২৮১ জন। ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন, মারা যান ১০৫ জন।
-এমএ