ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
ডেঙ্গুতে মৃত্যু ৫, হাসপাতালে ৫৭০
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১০:০৪ পিএম আপডেট: ০৮.১২.২০২৪ ৪:১৭ পিএম
X
Advertisement

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫১৪ জনের।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭০ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯৪ হাজার ৮৮৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত পাঁচজনের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। এদের মধ্যে আবার তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৬২৭ ডেঙ্গু রোগী।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯২ হাজার একজন ছাড়পত্র পেয়েছেন।

এসআর
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement