ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
দারাজের ১১.১১ ক্যাম্পেইনে রিয়েলমি’র বিশেষ অফার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১১:৩১ এএম
ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ১১.১১ ক্যাম্পেইনে নির্দিষ্ট ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় ছাড়, ইএমআই সুবিধা এবং দারুণ দারুণ সব অফার নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। গত সোমবার (১১ নভেম্বর) থেকে শুরু করে আগামী ২১ নভেম্বর পর্যন্ত দারাজে কেনাকাটা করে রিয়েলমি গ্রাহকরা এই বিশেষ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

এই ক্যাম্পেইনে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ১,২০০ টাকা পর্যন্ত ছাড়, ০ শতাংশ ইএমআই সুবিধা এবং সব অর্ডারের উপর ফ্রি ডেলিভারি। 

এছাড়াও, নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা ১৫ শতাংশ ছাড়সহ সর্বোচ্চ ১,৪০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং পেমেন্টের ক্ষেত্রে থাকবে ১৫ শতাংশ ছাড়সহ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ।

এই অফারের আওতায় রিয়েলমি’র নিম্নে উল্লেখিত ডিভাইসগুলোর উপর মূল্য সমন্বয় এবং ছাড় পাওয়া যাচ্ছে: নোট ৬০ (৪ জিবি/৬৪ জিবি), নোট ৬০ (৪ জিবি/১২৮ জিবি), নোট ৫০ (৪ জিবি/৬৪ জিবি), নোট ৫০ (৪ জিবি/১২৮ জিবি), সি৬১ (৬ জিবি/১২৮ জিবি), সি৬৩ (৬ জিবি/১২৮ জিবি), সি৬৩ (৮ জিবি/১২৮ জিবি), সি৬৫ (৮ জিবি/১২৮ জিবি), সি৬৫ (৮ জিবি/২৫৬ জিবি)। 

আকর্ষণীয় এই ক্যাম্পেইন সম্পর্কে আরও তথ্যের জন্য, ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/realmeBD/ এ ভিজিট করতে পারেন।

-এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝