ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
যেভাবে দ্রুত চার্জ হবে মোবাইল-ল্যাপটপ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৯:৫৪ পিএম
প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে গত এক দশকে ফোন ও ল্যাপটপ চার্জিংয়ের সময় কমে এসেছে। নতুন নতুন মডেলে ব্যাটারির ক্ষমতা বৃদ্ধিসহ দ্রুত চার্জিংয়ের সুবিধাও নিয়ে আসা হয়েছে। 

তবে দিনের বেশির ভাগ সময় ফোন-ল্যাপটপ ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে বার বার চার্জ দেওয়ার বিষয়টি বিরক্তিকর হয়ে দাঁড়ায়। ফোন-ল্যাপটপকে আরও দ্রুত চার্জ দিতে কিছু উপায় অবলম্বন করা যায়।

জেনে নিন সহজে চার্জ দেওয়ার কৌশল-

ফোনে দ্রুত চার্জ দিতে চাইলে
ফোনে চার্জে দিয়ে ব্যবহারের অভ্যাস খুব খারাপ। এটা পরিহার করুন। চার্জে বসিয়ে ফোনে হাত দেবেন না। সেই সঙ্গেই ব্যাটারি সেভিং মোড এনাবল করে রাখুন।

ফোনের ইন্টারনেট সংযোগ অফ করে দিন। খুব জরুরি কোনো মেইল বা মেসেজ আসার থাকলেও একটু সময় অপেক্ষা করুন।

আর একটা চমৎকার উপায় রয়েছে। ফোনকে ফ্লাইট মোডে রেখে দেওয়া। ফল মিলবে দ্রুত।

ল্যাপটপে দ্রুত চার্জ দিতে চাইলে
ল্যাপটপ বন্ধ করে বা স্লিপ মোডে রেখে দিন চার্জ দেওয়ার সময়। সেই সময় ব্যবহার করবেন না। তাহলে কিন্তু চার্জ হতে অনেক সময় লাগবে।

পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন। এটি স্ক্রিন লাইট, সাউন্ড ভলিউম নিয়ন্ত্রণে রেখে দ্রুত চার্জের সুযোগ করে দেবে।

ওয়াই-ফাই, ব্লুটুথ ও অন্যান্য নেটওয়ার্ক সংযোগ টার্ন অফ করে দিন।

-এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝