ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কান্না করার লোক নেই আজিজের বাড়িতে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৬:১৫ পিএম
ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামের আব্দুল আজিজের বাড়িতে কান্নার করারও লোক নেই। পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৫ ডিসেম্বর) বরগুনা থেকে টমটম গাড়িতে কফিনে করে আসে আব্দুল আজিজের নাতনি লামিয়া আর সামিয়া (৫) নামে দুই জমজ বোনের অঙ্গার মৃত্যু দেহ। নিখোঁজ রয়েছেন মেয়ে শিমু আক্তার (২৬)। আর স্ত্রী দুলু বেগম (৫৫) শেবাচিম হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 

দুপুর ১টায় যখন দুই শিশুর মরদেহ আব্দুল আজিজের বাড়িতে আসে তখন নির্বাক বৃদ্ধ আব্দুল আজিজ কষ্টে যেন পাথর বনে গেছেন। আশপাশের অনেকে এসেছেন শান্তনা দিতে। কি শান্তনা দিবেন তারা বৃদ্ধ আজিজকে শান্তনা দেওয়ার ভাষাই তাদের জানা নেই। 

এছাড়া এ ঘটনায় উপজেলার ছোটবগী ইউনিয়নের পিকে স্কুল সংলগ্ন মৃত কামাল হোসেনর স্ত্রী রেখা (৪০) ও তার নাতনী জুনায়েদ (৫) নিখোঁজ রয়েছেন। 

-এইচএম/এনএন


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝