ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১:১৭ পিএম
কুড়িগ্রামেনাগেশ্বরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দু'জন নিহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের বালিকা বিদ্যালয় সংলগ্ন মিনা বাজার-রায়গঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ড ফকিরটারী গ্রামের আজিজুল ইসলামের ছেলে নয়ন মিয়া (৩০) ও বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীকুটি গ্রামের সৈফুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (২৯)। তারা সম্পর্কে ভায়রা ভাই।

স্থানীয়রা জানান, নয়ন ও হামিদুল শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ ইউনিয়নের মিনাবাজার এলাকায় তাদের শ্বশুড় বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথে রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ের পাশে মোড় নিতে গিয়ে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সুপারী গাছের সঙ্গে সজোড়ে ধাক্কা লেগে দু'জনেই গুরুতর আহত হয়। 

এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান নয়ন মিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী বলেন, আহত দু'জনের একজন পথেই মারা গেছে। আরেকজন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

-কেএস/এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement