ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
হেফাজতের মহাসচিব কাশেমীর অবস্থার অবনতি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ পিএম আপডেট: ১২.১২.২০২০ ৬:৪৯ পিএম
আইসিইউতে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব শায়খুল হাদীস নূর হোসাইন কাসেমীর অবস্থা সংকটাপন্ন। 

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে তার শারীরিক অবস্থার কিছু উন্নতি হলেও শনিবার (১২ ডিসেম্বর) অবস্থায় অবনতি হয়। এ তথ্য জানিয়েছেন তার প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ।

মুনির আহমেদ জানান, হুজুরের ফুসফুসের ইনফেকশন ৪/৫ বছরের পুরনো। এখন সেই ইনফেকশন জটিল পর্যায়ে গিয়ে ঠেকেছে। বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাইডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে তে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে হুজুরের শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রক্তচাপ এবং হৃৎস্পন্দনও স্বাভাবিক।

চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করালে নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান তিনি। গত ১ ডিসেম্বর ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝