
সফল পুলিশ সুপার হিসেবে বিশেষ অবদানের জন্য “ড.এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২০” এ মনোনীত হয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান,বিপিএম-সেবা।
ড. এম,এ, ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ,কে,এম, ফরহাদুল কবির জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ২০২০-২১ উপলক্ষে ড.এম.এ.ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন গত ৫ জুন কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী “ড.এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২০” প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং সফল পুলিশ সুপার হিসেবে বিশেষ অবদানের জন্য ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানকে “ড.এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২০” মনোনীত হয়েছেন।
এই সুসংবাদে ফরিদপুরবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন মাননীয় পুলিশ সুপার মহোদয়কে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন।