ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আমের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২০, ২:৩৭ পিএম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন শহীদ নগর গ্রামে শুক্রবার বিকালে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ করেছে রাকিব (১৬) নামে এক বখাটে। খবর পেয়ে পুলিশ রাতেই বখাটে রাকিবকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন শহীদ নগর গ্রামের হত দরিদ্র পরিবারের এক শিশু (৭) শুক্রবার বিকালে প্রতিবেশী বাদল মিয়ার বাড়িতে আম কুড়াতে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে বাদল মিয়ার ছেলে রাকিব আম দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়ি এসে কান্নাকাটি করে তার মাকে ঘটনা জানায়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পাগলা থানা পুলিশকে জানালে রাতেই পুলিশ বখাটে রাকিবকে আটক করে থানায় নিয়ে আসেন।

পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

এম/এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝