ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
পটুয়াখালী ধর্ষণের শিকার নারী শ্রমিক,থানায় মামলা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২০, ১০:৫৮ পিএম
পটুয়াখালীর কলাগাছিয়া এলাকায় এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একটি খাবার হোটেলের মালিক কৃষ্ণ চন্দ্র শীল (২৮) এক সন্তানের জননী ঐ নারীকে জোরপূর্বক ধর্ষন করেছে।  ধর্ষণের শিকার নারী(২০) কৃষ্ণ চন্দ্রের হোটেলে খাবার পানি সরবরাহ করতো। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কলাগাছিয়ার  বাজারে কৃষ্ণ চন্দ্রের খাবারের হোটেলে দীর্ঘদিন যাবৎ  পানি সরবরাহ করে আসছিলেন ঐ নারী। শুক্রবার দুপূরে দোকানে পানি দিতে গেলে দোকান খালি থাকায় দোকানের পিছনে নিয়ে ঐ নারীকে ধর্ষন করে কৃষ্ণ চন্দ্র। 

গতকাল রবিবার কলাগাছিয়া পুলিশ ফাড়ীতে এসে ধর্ষণের অভিযোগ করে ঐ নারী। আজ পুলিশ কৃষ্ণ চন্দ্রকে গ্রেফতার করে গলাচিপা থানায় পাঠায়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান,অভিযোগকারিনী কলসে করে খাবার  পানি সরবরাহ করতো । সেখানে তাকে ধর্ষন করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন। মেডিক্যাল পরীক্ষার জন্য মেয়েটিকে পটুয়াখালীতে পাঠানো হয়েছে।

এমপি/ এইচএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement