ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
রাজশাহীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় কৃষক গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২০, ৬:৩০ পিএম
রাজশাহীর তানোরে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়।  সোমবার (১৮ মে) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত ওই কৃষকের নাম, পরিতোষ দাস (৩১)। তার বাড়ি উপজেলার তালন্দ ইউনিয়নের মোহর গ্রামে। পরিতোষ ওই গ্রামের মৃত বিমল দাসের ছেলে।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ মে) দুপুরে মোহর গ্রামে ওই ছাত্রী বাড়িতে একাই অবস্থান করছিল। এমন সময় পরিতোষ ফাঁকা বাড়ি পেয়ে ওই ছাত্রীকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কৌশলে পালিয়ে যায় পরিতোষ।

রাতেই ছাত্রীর মা বাদী হয়ে পরিতোষকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পরিতোষকে রোববার পাশ্ববর্তী উপজেলা মোহনপুর থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও মোহর গ্রামের আদিবাসীপাড়া ও হিন্দুপাড়ায় নারী নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে পরিতোষের বিরুদ্ধে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পরিতোষ দাসকে ওই মামলায় রোববার গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আরএইচএফ/এইচএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement