ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
লালমোহনে করোনা উপসর্গে মৃত্যু, ৩ গ্রাম লকডাউন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১০:৫৬ এএম
ভোলার লালমোহনে করোনা উপসর্গ নিয়ে আবু কালাম সর্দার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় তিনটি গ্রাম লকডাউন করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিমম চরউমেদ ইউনিয়নের কাশ্মির এলাকায় এ ঘটনা ঘটে।

করোনা উপসর্গে মৃত্যুতে ঐ এলাকার কাশ্মির, একটি গুচ্ছগ্রাম ও পাশ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডকে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির নির্দেশে আগামী ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন সিপিপির সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ।

এব্যাপারে লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান বলেন, ওই রোগীর খবর পেয়ে সকালে তার বাড়িতে গেলে প্রথমে তারা ঘটনা অস্বীকার করে। কিছুক্ষণ পর তারা ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসলে সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করি। পরে তা সিভিল সার্জন অফিসের মাধ্যমে ঢাকায় প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বুঝা যাবে তিনি করোনা আক্রান্ত কিনা।

এইচপি/এসআর
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement