ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০, ৯:০০ পিএম আপডেট: ১০.০৩.২০২০ ৪:৩৫ পিএম
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১৫ বছর বয়সী এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে লাকু মিয়া (৩২) নামে দুই সন্তানের জনককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির।

তিনি জানান, প্রায় দু’মাস ধরে কৌশলে ওই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে প্রতিবেশী লাকু মিয়া। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাহ্যিকভাবে কিছু লক্ষণ ফুটে উঠলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর তারা ইশারা-ইঙ্গিতে ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করার পর ধর্ষণের ঘটনা এবং ধর্ষককে শনাক্ত করতে সক্ষম হয়। 

ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা গেছে, বাক প্রতিবন্ধী ধর্ষিতার পিতা বাদী হয়ে লাকু মিয়াকে আসামি করে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানায় মামলা দায়ের করেন। এরপর আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লাকু মিয়া পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের পনির উদ্দিনের ছেলে। ধর্ষক লাকু মিয়ার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওটি/এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝