ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
সাবেক স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৮:২৭ পিএম
সাতক্ষীরায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। 

শুক্রবার সকালে শহরের মুনজিতপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ পৌঁছে স্বজনদের সহয়তায় ধর্ষিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ধর্ষক জাকির হোসেন লাভলু সদর উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা। তিনি আশাশুনি খাদ্য গুদামে অফিস সহকারি পদে চাকুরি করেন।

ধর্ষিতার পিতা জানান, আগের বিয়ে গোপন রেখে বছর খানেক আগে তার মেয়েকে বিয়ে করে জাকির। তবে বনিবনা না হওয়ায় গত জানুয়ারি মাসে তার মেয়েকে তালাক দেয় সে। এরপরও তার মেয়েকে বিরক্ত করতে থাকে জাকির। উপায়ান্তর না দেখে তিনি তার মেয়েকে একটি এনজিওতে চাকুরি দিয়ে সাতক্ষীরা শহরের মুনজিতপুরে ভাড়া বাসায় থাকার ব্যবস্থা করে দেন। 

হাসপাতালে ভর্তি ভুক্তভোগী গৃহবধূ জানান, তার বাসায় গিয়েও এসিড মারার হুমকীসহ নানা ভাবে ভয়ভীতি দেখাতো তার সাবেক স্বামী। শুক্রবার সকালে জাকিরসহ ৩ জন বাসায় যায়। এ সময় অপর দু'জনের সহায়তায় জাকির তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। 

এ ব্যাপারে সদর থানার এসআই মহশিন আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, শুনেছি তাকে ধর্ষণ করা হয়েছে। তবে মামলার পর ভিকটিমের মেডিকেল সম্পন্ন হলে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। 

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

-এমজেডআর/এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement