ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৩৭ পিএম আপডেট: ১০.০২.২০২০ ১০:৩১ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার রাত ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দলদার আল ইসলামিয়া মাদরাসাতুস শরফ মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম শফিকুল ইসলাম (২৪)। শফিকুল জামালপুর জেলার দেয়ানগঞ্জ থানার ইসলামবাগ কাটাবিল বাজার গ্রাম এলাকার আঃ আজিজের ছেলে। সে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের দলদার এলাকার মাদরাসাতুস শরফ আল ইসলামিয়ার শিক্ষক। এ ব্যাপারে ভুক্তভোগি ওই ছাত্রীর ফুপু বাদি হয়ে সোমবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, তার ৬ বছর বয়সী ভাতিজি প্রথম শ্রেণিতে লেখাপড়া করে। মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম আমার ভাতিজীকে বিভিন্ন সময় জড়িয়ে ধরতো এবং তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। সর্বশেষ গত বৃহস্পতিবার সকালে উক্ত শিক্ষক আমার ভাতিজীকে ডেকে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এঘটনার পর তাকে মাদ্রাসায় যেতে বললে, সে কান্নাকাটি করে। একপর্যায় সে এসব ঘটনা আমাকে জানালে আমি বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। 

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, মাদ্রাসার ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার এক শিক্ষকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝