প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করা হবে।
এছাড়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দুপুর ১টায় সংবাদ সম্মেলনের পর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ড জানায়, দুপুর ১২টায় স্ব-স্ব কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে জেএসসি-জেডিসির ফলাফল প্রকাশিত হবে।
ফলাফল জানা যাবে ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (http://dperesult.teletalk.com.bd), এ দু’টি ওয়েবসাইটে পাওয়া যাবে প্রাথমিক সমাপনী পরীক্ষার (জেএসসি ও জেডিসি) ফলাফল। এছাড়া, মোবাইল অ্যাপ থেকে জেএসসি-জেডিসির ফলাফল জানা যাবে (www.educationboardresults.gov.bd) এই ওয়েবসাইটে।
তাছাড়া, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্ণারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট-শিট ডাউনলোড করা যাবে। এছাড়া www.educationboard.gov.bd সাইট থেকেও রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন’র মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট-শিট ডাউনলোড করা যাবে।
সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার ই-মেইলে কেন্দ্র বা প্রতিষ্ঠানের রেজাল্ট-শিটের সফট কপি পাওয়া যাবে। বোর্ড থেকে হার্ড কপি সরবরাহ করা হবে না।
এছাড়া দুপুর আড়াইটা থেকে সব জেলা, উপজেলা বা থানায় স্ব-স্ব পরীক্ষা পরিচালনা কমিটির মাধ্যমে প্রাথমিক সমাপনীর ফলাফল পাওয়া যাবে।
ইন্টারনেট ও মোবাইলে ফলাফল
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (http://dperesult.teletalk.com.bd), এই ঠিকানায় পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফলাফল। এছাড়া, মোবাইল অ্যাপস থেকে জেএসসি-জেডিসির ফলাফল পাওয়া যাবে (www.educationboardresults.gov.bd) এই ঠিকানায়। দুপুর ১২টায় প্রাথমিক ও দুপুর আড়াইটায় অষ্টমের ফলাফল পাওয়া যাবে।
DPE পরীক্ষার ফলাফল
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
DPE STUDENT-ID YEAR & SEND TO 16222
Example: DPE 1120194142432222 2019 & SEND TO 16222
EBT পরীক্ষার ফলাফল
EBT STUDENT-ID YEAR & SEND TO 16222
Example: EBT 1120194142432222 2019 & SEND TO 16222