⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৪৩ পিএম
নায়লা বারী
বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘বিজয় টিভি’র নির্বাহী পরিচালক (এক্সিকিউটিভ ডিরেক্টর) পদে যোগ দিলেন নায়লা বারী।
‘বিজয় টিভি’ মিডিয়া লিমিটেডের পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ১ ফেব্রুয়ারি থেকে তাকে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেয়া হয়। তিনি পরিচালনা পর্ষদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কাজ করবেন এবং বিজয় টিভি’র নির্বাহী প্রধান হিসেবে প্রতিনিধিত্ব করবেন।
এর আগে, কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে বেশ পরিচিত নায়লা বারী দীর্ঘদিন জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট অনলাইন প্রজেক্টে কমিউনিকেশন এক্সপার্ট হিসেবে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। বর্তমানে রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রালের প্রেসিডেন্ট হিসেবে তিনি নিয়োজিত আছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রেখে চলেছেন।