ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বিনামূল্যে অ্যাকাউন্ট খুলবে না এক্স
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১২:৪২ পিএম
এখন থেকে আর বিনামূল্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। আগে ব্লু টিক পাওয়ার জন্য নির্দিষ্ট সাবস্ক্রিপশন চালু করেছিল সংস্থাটি। এবার অ্যাকাউন্টে কিছু পোস্ট করার আগেই দিতে হবে ১ ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১০ টাকা।

এবার এমনই ঘোষণা দিলেন এক্সের মালিক ইলন মাস্ক।

এই নতুন প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ‘নট অ্যা বট’। অর্থাৎ বট ইউজার রুখতেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মূলত সম্প্রতি বট বা রোবট ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে সংস্থাটি। গত বছর টুইটার কেনার সময়ই বট ব্যবহারকারী চিহ্নিতকরণের দাবি তুলেছিলেন ইলন মাস্ক।

‘নট অ্যা বট’ একটি সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল। যেখানে ১ ডলার চার্জ রাখা হয়েছে। তবে এই চার্জ পুরোনো ব্যবহারকারীদের দিতে হবে না। যেসব মানুষ নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের এই টাকা দিতে হবে। প্রাথমিক ভাবে নিউজিল্যান্ড এবং ফিলিপাইনের ব্যবহারকারীদের জন্য এই নিয়ম করেছে সংস্থাটি। ধীরে ধীরে সব ব্যবহারকারীদের জন্য এই নিয়ম চালু হবে।

সূত্র: টেকক্রাঞ্চ।

-এমএ


আরও সংবাদ   বিষয়:  এক্স  
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝