ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ইন্টারনেট সেবায় ধীরগতি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৯:৪২ পিএম
বকেয়া আদায়ে ব্যান্ডউইথ সেবা ডাউন বা সীমিত করে দিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি। দেশের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানির কাছ থেকে বকেয়া আদায় করতে এমনটি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) ৫০০ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড) ব্যান্ডউইথ সীমিত করে দেয়।

ব্যান্ডউইথ বন্ধ করে সঙ্গে সঙ্গেই কোম্পানিগুলোকে অবগত করা হয়েছে। এতে দেশের গ্রাহকদের অনেকেই ধীরগতির ইন্টারনেট সেবার মুখোমুখি হয়েছেন।

জানা গেছে, দেশে মোট ৩৪টি আইআইজি প্রতিষ্ঠান আছে। কোম্পানিটি ১৯টি আইআইজি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সীমিত করে দিয়েছে।

এদিকে, হঠাৎ করে ব্যান্ডউইথ সীমিত হওয়ায় গ্রাহকরা বিপাকে পড়েছেন। তারা ধীরগতির ইন্টারনেট সমস্যার সম্মুখীন হচ্ছেন।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝