ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ভাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:১২ পিএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিমুলবাজার থেকে করম আলী (৫২) নামে এক মাদক কারবারীকে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে ১৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য পাতরাইল গ্রামের মৃত ছত্তর খালাসীর ছেলে।

ভাঙ্গা থানার এস.আই জুয়েল জানান, শুক্রবার রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: হেলাল উদ্দিন ভূইয়ার নির্দেশনায় ও ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলামের সার্বিক তত্বাবধানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে করম আলীর বাড়িতে অভিযান চালাই। অভিযানের একপর্যায়ে করম আলীর দেহ তল্লাশি করে তার হাতের মুঠোয় একটা প্যাকেটে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করি। পরে তাকে আটক করি।

এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ সালের ৩৬ এর (১) সারনির  ১০(ক) এর ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এমআর/এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝