ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
এবারও ঢাকা জেলায় শ্রেষ্ঠ তরুণ করদাতা রোমান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬:০৩ পিএম
৬ষ্ঠ বারের মতো এবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ তরুণ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়া।

শনিবার দুপুরে সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের বাসিন্দা বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিবিউটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী রুমান ভূইয়া নিজেই ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ তরুণ করদাতা হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় ঢাকা অফিসার্স ক্লাবে তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়াকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা ম্মারক প্রদান করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

আয়োজিত অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি)। এসময় অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়া তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়া বলেন, ব্যবসা শুরুর পরের বছর থেকে আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসা বড় হতে থাকলেও কখনই কর ফাঁকি দেয়ার চিন্তা মাথায় ঢোকেনি। ব্যবসা যত এগিয়েছে, কর দেয়া ততই বাড়িয়েছি। ২০১৬ সালে ঢাকা জেলায় প্রথম সেরা করদাতা হিসেবে সম্মননা পাই। এরপর ২০১৭, ২০১৮, ২০১৯,২০২০, ২০২১ এবং সর্বশেষ ২০২২ সালেও সেরা তরুণ করদাতা নির্বাচিত হলাম। আমি মনে করি, রাষ্ট্রের সঙ্গে কখনই বেঈমানি করা উচিৎ নয় এবং কখনই সম্পদের হিসাব গোপন রাখা উচিৎ নয়। তিনি দেশের স্বার্থে সকলকে নিজ নিজ স্থান থেকে কর দেয়ার জন্য আহ্বান জানান।

তানভীর আহম্মেদ রোমান ভূইয়া সাভার উপজেলার জামগড়া এলাকার মোঃ ছফিল উদ্দিন ভূঁইয়া ও তছিমন্নেছা দম্পতির তৃতীয় সন্তান।

ওএফ/এসআর




আরও সংবাদ   বিষয়:  সাভার  
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝