ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৩:২৭ পিএম আপডেট: ০৫.১১.২০২২ ১২:১৩ পিএম
বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ০৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ চার উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা বাড়িয়ে ০৪ নভেম্বর পর্যন্ত করা হয়। আজ পুনরায় এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করে তা আগামী ০৮ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রুমা-রোয়াংছড়ি ও থানচি-আলীকদমে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা ০৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

-এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝