ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়লো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৯:১৬ পিএম আপডেট: ৩১.১০.২০২২ ৭:৩৬ পিএম
বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচি এই চারটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ০৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তার মধ্যে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ১৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়, পরে রুমা ও থানচি দুটি উপজেলায় গত ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন।  

জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল জানান, সন্ত্রাসবিরোধী যৌথ বাহিনীর অভিযান ও সন্ত্রাসীদের তথ্য সংগ্রহের চলমান অভিযানে নিরাপত্তা বিবেচনায় থানচি, আলীকদম, রুমা ও রোয়াংছড়ি চারটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ০৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।  

-এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝