Wednesday | 10 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 10 June 2026 | Epaper

বার্সেলোনার ৭ ফুটবলার করোনায় আক্রান্ত

প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৯:২৫ পিএম   (ভিজিট : ৬৯১)
ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের খেলোয়াড়রা আক্রান্ত হওয়ার পর এবার স্প্যানিশ ক্লাবগুলোতেও নজর পড়েছে করোনার।

প্রথমাবস্থায় তিন জন আক্রান্তের পর এবার বার্সেলোনার আরও চার জন আক্রান্ত হয়েছেন করোনায়।

মঙ্গলবার ও বুধবার দুটি পৃথক বিবৃতিতে কাতালান নতুন করে আক্রান্তদের খবর জানায়। যেখানে রয়েছেন সামুয়েল উমতিতি, উসমান দেম্বেলে, গাভি ও আলেহান্দ্রো বাল্দে।

লা লিগার নিয়ম মেনে নিয়মিত পিসিআর পরীক্ষার পর নতুন এই চার জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়। 

বিবৃতিতে জানানো হয়েছে, খেলোয়াড়রা সুস্থ আছেন এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

এর আগে সোমবার ক্লেমোঁ লংলে ও দানি আলভেসের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এরপর সেই তালিকায় মঙ্গলবার যোগ হয় ডিফেন্ডার জর্দি আলবার নাম। এবার নতুন করে আরও চার জনের নাম জানিয়েছে ক্লাবটি। কাতালান শিবিরে এখন সর্বমোট করোনায় আক্রান্ত ফুটবলারের সংখ্যা সাত।

এদিকে, রোববার (০২ জানুয়ারী) বড়দিনের ছুটির পর লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে বার্সেলোনার। কিন্তু ফুটবলারদের এমন করোনায় আক্রান্ত হওয়ার কারণে ম্যাচটি অনিশ্চতায় রয়েছে।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  বার্সেলোনা   ফুটবলার   করোনা  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close