Wednesday | 10 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 10 June 2026 | Epaper

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১১:২৯ এএম   (ভিজিট : ৩৪৩)
করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। আপাতত হাসপাতালে আছেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের  খবরে বলা হয়, সোমবার (২৭ ডিসেম্বর) সকালে প্রথম পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় পরীক্ষায়ও একই ফল আসে। তবে সৌরভ আক্রান্ত হলেও তার স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

মৃদু উপসর্গ হলেও শরীরে অস্বস্তি অনুভব করায় পরীক্ষা করিয়েছিলেন সৌরভ। চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তখন বেশ ভুগতে হয়েছে তাকে। হাসপাতালে থাকতে হয়েছিল পাঁচ দিন। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন।

কয়েক দিন পর আবারও হাসপাতালে ভর্তি হয় তাকে। এরপর পুরো দমে কাজ শুরু করেন সৌরভ। আইপিএলের বিভিন্ন ম্যাচ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে হাজির ছিলেন তিনি। সম্প্রতি বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়ান সৌরভ। এর মধ্যেই আক্রান্ত হলেন করোনায়।

করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া আছে সৌরভের। ভ্যাকসিন নেয়ার ফলে নিশ্চিন্তে প্রচুর ভ্রমণ করছেন তিনি এবং একই সঙ্গে সব ধরনের প্রফেশনাল কর্মকাণ্ডেও অংশ নিয়েছেন।

বিসিসিআই থেকে সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্যের সর্বদা খবর সংগ্রহ করছেন যিনি, সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘গতকাল রাতেই তাকে উডল্যান্ড নার্সিং হোমে নেয়া হয়। তাকে প্রয়োজনীয় ঔষধপত্র দেয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’

এই বছরেরই শুরুর দিকে দুইবার হাসপাতালে ভর্তি করতে হয় সৌরভ গাঙ্গুলিকে। হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে জরুরিভাবে তাকে এনজিওপ্লাস্টি করতে হয়। সৌরভের বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলিও বছরের শুরুতে করোনা আক্রান্ত হয়েছিলেন।

-এনএন


সম্পর্কিত   বিষয়:  করোনা   সৌরভ  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close