Wednesday | 10 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 10 June 2026 | Epaper

নিষিদ্ধ হলো বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা

প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৮:৩১ পিএম   (ভিজিট : ৪৬১)
চলতি বছরের ফেডারেশন কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ না করায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাবকে ফেডারেশন কাপের পরবর্তী আসর থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একইসঙ্গে ক্লাব দুটিকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বাফুফে।

জানা গেছে, স্বাধীনতা কাপে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে অংশ নিয়ে চোটাক্রান্ত হন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ, তারিক কাজী ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ। চোটের এই শঙ্কা থেকেই ফেডারেশন কাপে অংশ নেওয়া থেকে বিরত থাকে বসুন্ধরা কিংস। উত্তর বারিধারা তাদের অনুসরণ করে ​প্রতিযোগিতা বয়কট করে।

বসুন্ধরা ও উত্তর বারিধারার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় বাফুফে। যে কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।

-এনএন


সম্পর্কিত   বিষয়:  নিষিদ্ধ   বসুন্ধরা   বারিধারা  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close