রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩৩ জন ঢাকার ও ২২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে বর্তমানে দেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ২৫৭ জন।
অধিদফতরের তথ্যানুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ১২০ জন এবং ঢাকার বাইরে ১৩৭ জন ভর্তি রয়েছেন। আর ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ১০৩ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ০১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ১১ হাজার ২৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় হাজার ৯২৭ জন।
-এমএ