ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দেশের কণ্ঠের সমৃদ্ধি কামনা করলেন ইকবাল সোবহান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ জুন, ২০২১, ৯:৩৫ পিএম আপডেট: ১৩.০৬.২০২১ ৬:৪১ পিএম

চার পেরিয়ে পাঁচ বছরে পা রাখলো দৈনিক দেশের কণ্ঠ। বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় দেশের কণ্ঠের কার্যালয়ে দেশের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেনের সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে কেক কাটেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চেীধুরী।

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, দৈনিক নবচেতনার সম্পাদক ও প্রকাশক লায়ন মো. সাখাওয়াত হোসেন, দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, দৈনিক অগ্রসরের সম্পাদক ও প্রকাশক মোস্তফা হোসেন চৌধুরী, দৈনিক বাংলার ডাকের সম্পাদক মো. মনোয়ার হোসেন সিদ্দিকী এবং দেশের কণ্ঠ পরিবারের সদস্যরা।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সমৃদ্ধশালী দেশ গড়ার অঙ্গীকার নিয়ে দেশের কণ্ঠ ইতিমধ্যে পাঠক সমাজে সাড়া ফেলেছে এবং অর্জন করেছে জনপ্রিয়তা। তিনি দেশের কণ্ঠের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বক্তব্যে দেশের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে সকলকে অভিবাদন জানিয়ে সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন বলেন, চার বছর পেরিয়ে পাঁচ বছরে পা দিচ্ছে দেশের কণ্ঠ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবারও বেড়ে যাওয়ায় চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর জমকালো অনুষ্ঠান আয়োজন করা থেকে বিরত থেকেছি। অত্যন্ত ছোট পরিসরে আজকের এ আয়োজন। তবে সারাদেশের জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে কর্মরত সংবাদ কর্মীদের অনুষ্ঠান উদযাপনের অনুরোধকে উপেক্ষা করতে পারিনি। তাই তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদযাপনের অনুমতি দেয়ায় তারাও দিনটি উদযাপন করেছে।

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝