রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইন সোয়ে বলেছেন, এই রায় সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।
এ সময় আইসিজের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের দায় নিয়ে রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত। সাত বছর ধরে চলা মামলার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আদালত জানায়, গণহত্যার অভিপ্রায় নিয়ে কাজ করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।
এ ছাড়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যৌন সহিংসতায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে আদালত।
প্রতিবেদন অনুযায়ী, গণহত্যার রায়ের পক্ষে ১৫ জন বিচারকের মধ্যে ৯ জন সমর্থন জানিয়েছেন।
আরএন