ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় যেসব দেশে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৫ সালে অন্তত ১৭টি দেশে ২ হাজার ৭০৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮১ সালের পর এক বছরে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য আর পায়নি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির ২০২৬ সালের মে মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় শীর্ষে রয়েছে চীন। দেশটিতে প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও প্রকৃত সংখ্যা প্রকাশ করে না সরকার। ফলে চীনের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।

অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ২ হাজার ১৫৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আগের বছরের তুলনায় দেশটিতে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটিতে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।

তালিকার পরের অবস্থানগুলোতে রয়েছে ইয়েমেন, যুক্তরাষ্ট্র ও মিশর। ইয়েমেনে অন্তত ৫১ জন, যুক্তরাষ্ট্রে ৪৭ জন এবং মিসরে ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ ছাড়া সোমালিয়া, কুয়েত ও সিঙ্গাপুরে ১৭ জন করে এবং আফগানিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পেয়েছে অ্যামনেস্টি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে অন্তত ১ হাজার ৫১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। এক বছরের ব্যবধানে এই সংখ্যা ৭৮ শতাংশ বেড়েছে। তবে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামের মতো দেশে তথ্য গোপন রাখার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় অর্ধেকই হয়েছে মাদকসংক্রান্ত অপরাধে। ইরান, সৌদি আরব, চীন, কুয়েত ও সিঙ্গাপুরে এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, বিশ্বের অনেক দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে বা এর প্রয়োগ বন্ধ রেখেছে। অ্যামনেস্টির হিসাবে, ২০২৫ সালের শেষ নাগাদ ১১৩টি দেশ আইনগতভাবে সব অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাতিল করেছে। আরও কয়েকটি দেশ আইন বা বাস্তবে এর প্রয়োগ বন্ধ রেখেছে।

সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝