ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাড়ির সামনে দুর্ঘটনা, ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন ঋতুপর্ণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাড়ির সামনেই দুর্ঘটনার মুখোমুখি টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পার্কিংয়ে থাকা তার গাড়িকে সজোরে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর। এতে অভিনেত্রীর নিজের গাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার এক বন্ধুর গাড়িও।

অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার সময় বাড়িতেই ছিলেন ঋতুপর্ণা। হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের নিয়ে বাইরে এসে দুর্ঘটনার দৃশ্য দেখতে পান।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ঘটনার সময়ে আমি বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে আমি ও আমার বাড়ির কর্মীরা বাইরে ছুটে আসি। দেখি একটি ম্যাটাডোর আমার পার্ক করে রাখা গাড়িটিকে সজোরে ধাক্কা মেরেছে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘যার ফলে আমার গাড়ির পিছনের বাঁ দিকের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আমার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি সেখানে কোনও মানুষ থাকত, তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।’

দুর্ঘটনার পর ম্যাটাডোরচালককে ধরে ফেলেন ঋতুপর্ণা ও তার বাড়ির কর্মীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘তার এই দায়িত্বজ্ঞানহীন আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। চালক নিজেই স্বীকার করেছেন যে, তার কাছে কোনও বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই। কোনও অনুমতি ছাড়াই গাড়িটি চালাচ্ছিল। এই ধরনের ঘটনায় অনেকেই বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই সকলেরই একটু দায়িত্বজ্ঞান বজায় রাখা প্রয়োজন।’

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝