ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেত্রকোনায় নিখোঁজ শিক্ষকের মরদেহ নদী থেকে উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম
X

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নিখোঁজের প্রায় একদিন পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রমানাথপুর ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহত অদ্বৈত্য সরকার আদিত্য খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার তাঁর ছেলে তন্ময় সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবার নিখোঁজের বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আগের দিন রাত আনুমানিক ১১টার পর থেকে তাঁর বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এদিকে নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এর প্রায় একদিন পর বৃহস্পতিবার সকালে সুরমা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝