ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মীসহ গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ৫:৩৬ পিএম
X

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর এবং বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

গতকাল বুধবার উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে এ মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে একদল নেতাকর্মী শাখারিয়া পেট্রোল পাম্পের সামনে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে এবং কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ ওঠে। আকস্মিক এ ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যান। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ঘটনার পর ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. নাঈম হাওলাদার (১৬), মো. জোবায়ের মৃধা (১৭), মো. রাশেদুল হাওলাদার (১৬), মো. নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হাওলাদার (১৬), মো. ইমরান (১৬) ও মো. নাঈম (১৬)।

এদের মধ্যে সিফাত আকন ও রাব্বি আকনকে ঘটনার পরপরই গ্রেফতার করা হয়। এছাড়া আমতলী উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পৃথক অভিযানে আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এসব ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলায় বৃহস্পতিবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এসকে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝