ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ কর্মী গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ৪:৩১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ওসিরা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারদের মধ্যে সাভারে পাঁচ, আশুলিয়ায় দুই ও ধামরাইয়ে দুই জন রয়েছেন।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, গতকাল রাতে সাভারের দুটি স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনার পর শাহীন (৪০) নামের আরও একজনকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, আওয়ামী লীগের দুই কর্মী পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝