ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে ইইউ, নতুন করে ৮০ লাখ ইউরো সহায়তা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা কার্যক্রম জোরদার করতে এই অর্থ ব্যয় করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের মিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, বাংলাদেশের জন্য বরাদ্দ করা অতিরিক্ত ৮০ লাখ ইউরো মোট ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি আঞ্চলিক মানবিক সহায়তা প্যাকেজের অংশ।

এই অর্থের মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

ইইউর বার্তায় আরও জানানো হয়, নতুন এই অর্থায়নের বাইরে ২০২৬ সালে বাংলাদেশকে ইতোমধ্যে ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে চলা এই সংকট মোকাবিলায় মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি বাস্তুচ্যুতির মূল কারণগুলো সমাধানের প্রচেষ্টায়ও সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন।

ইইউ জানিয়েছে, রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে প্রয়োজনীয় অর্থায়ন এবং সংশ্লিষ্ট উদ্যোগগুলোতে সমর্থন অব্যাহত থাকবে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝