ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বর্তমান সরকার দেশের অবকাঠামোগত মানোন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে। এই মুহূর্তে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পৌরসভাগুলোর ভেতরের খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ অভিযান বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সামাজিক সুরক্ষা জোরদারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

আজ বুধবার (১১ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে এলজিইডি ভবনে আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন প্রিপারেশন অ্যান্ড আপডেট অব রিস্ক-ইনফর্মড মাস্টারপ্ল্যান ফর পৌরসভাজ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

ফ্যামিলি কার্ডের গুরুত্ব ব্যাখ্যা করে মীর শাহে আলম বলেন, অনেকের কাছে ফ্যামিলি কার্ড নগণ্য মনে হলেও দরিদ্র পরিবারের কাছে এটি বড়ো সম্বল। এটি একটি ঝুঁকিযুক্ত কর্মসূচি হওয়া সত্ত্বেও সরকার এতে ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে। 

তিনি জানান, আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে পরিবারের নারী প্রধানের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। 

এই উদ্যোগকে সর্বজনীন উল্লেখ করে তিনি বলেন, এ আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকের পরিবার যুক্ত থাকবে। তিনি আরও জানান, আগামী চার বছরের মধ্যে সব ধর্মীয় প্রতিনিধি বা ধর্মগুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে এবং চলতি বছরেই ৭০ হাজার প্রতিষ্ঠান এই ভাতার আওতাভুক্ত হবে।

জনসেবায় দুর্নীতির কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, পৌরসভাগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে গিয়ে সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক সময় ঘুষ নেওয়ার উদ্দেশ্যে ‘সার্ভার বন্ধ’ অজুহাত দেখিয়ে ২-৩ দিন ঘোরানো হয়। এ ধরনের কোনো হয়রানি সহ্য করা হবে না বলে তিনি সতর্ক করেন। এ সময় দেশের অধিকাংশ পৌরসভা বিগত দিনে রাজনৈতিক বিবেচনায় গঠন করা হয়েছিলো বলেও মন্তব্য করেন তিনি।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝