ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুন্দরবনে ফাঁদে আটকে আহত হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ১০:৩২ পিএম
X

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণটিকে বনে নিরাপদে অবমুক্ত করা হয়।

সোমবার (৯ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে রেখেছে শিকারিরা। এ তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়।

পরে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বেলা ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় হরিণটিকে অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এএ/জেইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝