ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম
X

৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তাদের কর্মস্থল নির্ধারণ করা হয়। পদায়ন পাওয়া প্রভাষকদের আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে যোগদান করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে ৩৯৮ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকেরা বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর যোগদান করেন।

এরপর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করেন তারা। প্রশিক্ষণ শেষে ৩৩৯ জনকে তাদের নির্ধারিত সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন পাওয়া প্রভাষকদের ১২ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। তাদের যোগদানের বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) জানাতে হবে।

এ ছাড়া পদায়ন পাওয়া প্রভাষকদের নিজ নিজ কর্মস্থলে অন্তত দুই বছর দায়িত্ব পালন করতে হবে। এ সময়ের মধ্যে অন্যত্র বদলির কোনো আবেদন বিবেচনা করা হবে না। বেতন-ভাতা উত্তোলনে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট প্রভাষকেরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সংযুক্ত হিসেবে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝