ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাইকোর্টের রায়
৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত এবং টাকার পরিমাণ ৫ লাখের বেশি হলে সেটির বিচার যুগ্ম জেলা জজ আদালত করতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আইনজীবী বলেন, গত ১০ এপ্রিল সরকার অ্যামেন্ডমেন্ট এনে জানায়, ৫ লক্ষ টাকার ঊর্ধ্বে মামলাগুলো জয়েন্ট সেশন কোর্ট বিচার করবে, ৫ লক্ষ টাকা পর্যন্ত বিচার করবে ম্যাজিস্ট্রেট কোর্ট। সেটা কোর্টে কার্যকর হচ্ছিল না।

তিনি বলেন, জয়পুরহাটের একটি মামলায় গত ২৮ অক্টোবর জাস্টিস কে এম জাহিদ সারওয়ার অ্যান্ড জাস্টিস মো. জাকির হোসেনের বেঞ্চে একটি মামলা ফাইল করি। সেটি ছিল ১ লক্ষ ৮৬ হাজার টাকার চেক ডিজঅনারের কেস। জয়েন্ট সেশনে সেটা পেন্ডিং ছিল। আমিও আইনকে চ্যালেঞ্জ করে একটি ৫৬১(এ) মামলা করলাম।

মাহমুদুল আরেফিন স্বপন বলেন, ওই মামলাটার রায়ের তারিখ ছিল ২৯ অক্টোবর। তখন কোর্ট একটা শর্ট একটা রুল দিলেন। গতকাল সেটার হেয়ারিং শেষ রুল অ্যাবসোলিউট করলেন। আর বললেন, নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১-এর সংশোধনী, যেটি হয়েছিল ১০ এপ্রিল। তার আলোকে, ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার করবে ম্যাজিস্ট্রেট কোর্ট, ৫ লাখ টাকার উপরে বিচার করবে জয়েন্ট সেশন। বর্তমানে জয়েন্ট সেশন কোর্টে ৫ লাখ টাকা বা তার নিচে যে মামলাগুলো বিচারের মধ্যে রয়েছে। সংশোধনীর মতে, সেই মামলাগুলোর বিচার করার এখতিয়ার জয়েন্ট সেশন জাজ হারিয়ে ফেলেছেন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝