ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারী বাইকারের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:০০ পিএম আপডেট: ০৬.১১.২০২৬ ২:১১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নেপালে সড়ক দুর্ঘটনায় গীতা তিমালসিনা (৫১) নামে এক নারী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কাঠমান্ডু উপত্যকার ভক্তপুর জেলার মধ্যপুর থিমি পৌরসভার মনোহারা চক এলাকায় একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে সিদ্ধার্থ পেট্রল পাম্পের সামনে চক্ষু হাসপাতাল এলাকা পার হয়ে লোকানথালির দিকে যাচ্ছিলেন গীতা। এ সময় তার মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে কৌশলতরের ভক্তপুর ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে সকাল ৭টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গীতা সিন্ধুপালচোক জেলার বারহাবিসে পৌরসভার বাসিন্দা হলেও বর্তমানে ললিতপুরের মহালক্ষ্মী পৌরসভার টিকাথলিতে বসবাস করতেন। তিনি কাঠমান্ডুর শঙ্খরাপুর পৌরসভার প্রাণিসেবা শাখায় কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য দুওয়াকোটের কেএমসি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। পাশাপাশি ট্রাকচালক রাজ কুমারকে হেফাজতে নেওয়া হয়েছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝