ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল রাজনৈতিক স্বার্থে দেশের পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গার্মেন্টস কারখানা বন্ধ করা কিংবা উৎপাদন কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের কিছু এলাকায় যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তার অনেক ক্ষেত্রেই শ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্ক নেই। বরং রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কোনো মহল কারখানার উৎপাদন বন্ধ রাখতে উসকানি দিচ্ছে। এ ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে।

শ্রমিকদের দাবি-দাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই আলোচনায় সন্তোষ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের আলোচনার ভিত্তিতেই ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডে অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলমান রয়েছে। ফলে নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই। যারা কারখানা বন্ধ করা কিংবা উৎপাদন কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝