ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম
X

রাজধানীতে বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

পুলিশ জানায়, নিহত বিপ্লব শহীদনগরের ৬ নম্বর গলিতে তার খালার বাসায় থাকতেন। তার বাবা অনেক আগেই মারা গেছেন। দুপুরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এসআই আব্দুস সেলিম মিয়া আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব লালবাগের কেল্লার বাজারে মাছের ব্যবসা করতেন। এলাকায় তিনি ‘মাউছা বিপ্লব’ নামে পরিচিত ছিলেন। পাশাপাশি পুলিশের সোর্স হিসেবেও কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝