ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২-এর জার্সি ও মেডেল উন্মোচন
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর জার্সি ও মেডেল উন্মোচন করা হয়েছে। 

রোববার (১ নভেম্বর) অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিভিন্ন রানার্স কমিউনিটি, পেসার, সংবাদকর্মী, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অতিথিদের উপস্থিতিতে এসব উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি।

বিকেল ৩টায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস)। এরপর ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’ নিয়ে নির্মিত একটি প্রোমো ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এবং ম্যারাথনের রেস ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।

পরে হটলাইন নম্বর ১০২ নিয়ে নির্মিত প্রোমো ভিডিও এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কর্মকাণ্ডের ওপর নির্মিত ‘আগুনের আর্তনাদ’ শিরোনামের গানের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। গানটির কথা লিখেছেন অধিদপ্তরের মহাপরিচালক এবং সুর করেছেন জায়েদ খলিল।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এ আয়োজনের মাধ্যমে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচারের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট স্পন্সর প্রতিষ্ঠানসহ সবাইকে ধন্যবাদ জানান। তিনি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচার এবং সংস্থাটির কাজে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করতে রানার্স কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানান।

বক্তব্য শেষে প্রধান অতিথি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে ম্যারাথনের জার্সি ও মেডেল উন্মোচন করেন এবং ফটোসেশনে অংশ নেন। পরে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগান সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ ম্যারাথনের আয়োজন করছে। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সবার কাছে পরিচিত করা এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আগামী ২৮ নভেম্বর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে চারটি ক্যাটাগরিতে ম্যারাথনটি অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হলো ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১.০২ কিলোমিটার।

এসএস   
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝