ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেহেরপুরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:২০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ টাকা এবং ওজন প্রায় ৪ কেজি।

রোববার (১ নভেম্বর) দুপুরে ৬ বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীন নাজিরাকোনা বিওপি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। নাজিরাকোনা সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টার সময় তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর থানার সোনাপুর গ্রামের আবু বক্করের ছেলে আসাদুল ইসলাম (৫০) এবং একই গ্রামের মাদারের ছেলে জুয়েল হোসেন (৩০)।

বিজিবি সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১০-এর কাছে দুই ব্যক্তি স্বর্ণ পাচারের চেষ্টা করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নাজিরাকোনা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শামীমুর রহমান। 

কৌশলগত অবস্থানে থেকে নজরদারির একপর্যায়ে ওই দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখা যায়। তাঁদের থামতে বললে তাঁরা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে মুজিবনগর থানায় হস্তান্তর করা হবে এবং উদ্ধার করা স্বর্ণ ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

আরএ /এসএস   
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement