ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিরপুর-১০ অবরোধ, ভোগান্তিতে নগরবাসী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১০:২৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

রোববার সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর-১০ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত তিন দিন (শুক্রবার বাদে) দফায় দফায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার মিরপুর-১০ ও পূরবী এলাকায়, শনিবার মিরপুর-১০, ১১, ১২ ও প্রশিকা মোড়ে এবং রোববার আবারও মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করেন তারা।

এদিকে শনিবার শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ জানিয়েছেন, বিভিন্ন খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন মজুরি বোর্ড গঠন করা হবে।

শ্রমমন্ত্রী জানান, নতুন বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement