ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান, আটক ৬২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:০০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের বাশমুলি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬২ জনকে আটক করেছে জেলা পুলিশ। 

বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ফতুল্লার কাশিপুরের বাশমুলি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের কেনাবেচা ও মাদকসেবীদের আনাগোনার অভিযোগ রয়েছে। ওই এলাকার মাদক স্পট হিসেবে পরিচিত স্থানগুলোতে অভিযান চালায় পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইন। তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে ৬২ জনকে আটক করে।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইন জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন মাদক বিক্রেতাও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি আটক অন্য ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্ত এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএম / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement