ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩১৫
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:২৩ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১৫ জনের শরীরে। 

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে ১ হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে আরও ৩ জন মারা গেছেন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ও হামের উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন ১০৫ জন। বাকি ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৯৫ জন।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement