ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রটোকল ছাড়াই গুলিস্তানে ডিএসসিসি প্রশাসক, উচ্ছেদ করা জায়গায় ফের হকার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:০০ পিএম
X
Advertisement

রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদ করা এলাকা কোনো প্রটোকল ছাড়াই এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোনো কর্মকর্তাকে সঙ্গে না নিয়ে পরিদর্শন করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় উচ্ছেদ করা জায়গায় আবারও দোকান বসিয়ে হকারদের ব্যবসা করতে দেখে তাৎক্ষণিকভাবে সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গুলিস্তানের উচ্ছেদ করা এলাকা সরেজমিনে পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখতে পান ডিএসসিসি প্রশাসক।

ডিএসসিসি সূত্রে জানা যায়, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা গুলিস্তানের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সংস্থাটি। তবে অভিযান শেষ হওয়ার পর উচ্ছেদ করা জায়গায় আবারও হকাররা বসে পড়ছেন। এতে দখলমুক্ত রাখার উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।

বৃহস্পতিবার পরিদর্শনে গিয়ে উচ্ছেদ করা জায়গায় হকারদের পুনরায় দোকান বসাতে দেখে সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রশাসক আবদুস সালাম। উচ্ছেদের পরও একই জায়গায় হকারদের ফিরে আসার ঘটনায় দখলমুক্ত রাখার কার্যক্রম আরও কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এর আগে ডিএসসিসি প্রশাসক হকারদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। এসব বৈঠকে নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বসে ব্যবসা না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার পর অনেক হকারকে আবারও আগের জায়গায় বসতে দেখা যাচ্ছে।

এ পরিস্থিতিতে গুলিস্তানের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও হকারদের বসতে দেওয়া হবে না। নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে দোকান বসালে মালামাল জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, যান চলাচল স্বাভাবিক করা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। তবে উচ্ছেদ অভিযান কার্যকর ও স্থায়ী করতে নিয়মিত তদারকি এবং উচ্ছেদ করা জায়গায় পুনরায় দখল ঠেকানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ডিএসসিসি সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে প্রশাসক আবদুস সালামের উপস্থিতিতে গুলিস্তান এলাকায় আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement